কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান (৪৫) , পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন (৫০) এবং পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আলতাব হোসেন (৪২) নামে ৩ বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ জানুয়ারী বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।
মিরপুর থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম জানান, অবরোধ চলাকালীন সময়ে গাড়ী ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলায় তাদের ৩জনকে গ্রেফতার করা হয়।




