স্টাফ রিপোর্টার : আগামী হজ্ব মৌসুমে হজ্ব ও ওমরাহ গমনেচ্ছুদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেটস্থ আলীশান কমিউনিটি সেন্টারে হজ্ব মোয়াল্লেমগণের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ রহমতউল্লাহ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলহাজ্ব হাবেজ আহমেদ। বিশেষ অতিথি হাফেজ মাহবুব আলম সিদ্দিকী, সাপ্তাহিক দশকাহনীয়া সম্পাদক মুহাম্মদ আবু বকর, অধ্যক্ষ সাব্বির আহমেদ ও শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর শিক্ষক জহিরুল ইসলাম উপস্থিত থেকে হজ্ব ও ওমরাহ পালনে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা শাহীনুর রহমান, মোয়াল্লেম আলহাজ্ব মাওলানা আব্দুল আজিজ, আলহাজ্ব মাওলানা শাজাহান, হাফেজ আলহাজ্ব রফিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় ৯৮ জন হজ্ব গমনেচ্ছু অংশগ্রহণ করেন।




