ads

শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

খবর টি পড়েছেন : ৪০৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময়) রোপে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা বলে জানিয়েছেন উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

Shamol Bangla Ads

এর আগে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে ইতালির উদ্দেশে কাতার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।

ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, প্রধান উপদেষ্টা ইতালির স্থানীয় সময় অনুযায়ী দুপুর সোয়া ২টার দিকে রোমে পৌঁছেছেন। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে অভ্যর্থনা জানান।

Shamol Bangla Ads

স্থানীয় সময় বিকেল সোয়া ৩টার দিকে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টা পুনরায় সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

রবিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিলেন আসিফ মাহমুদ পরবর্তী সংবাদ আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads