ads

মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০১৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নৌকা প্রতীক পুড়িয়েছে দুর্বৃত্তরা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৬, ২০১৬ ৩:২৭ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে নৌকা প্রতীক পুড়িয়েছে দুর্বৃত্তরা

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২৫ এপ্রিল সোমবার রাতে দুর্বৃত্তরা ওই ঘটনা ঘটায়।
জানা যায়, সদর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার রাস্তার মোড়ে টাঙ্গিয়ে রাখা বাঁশের তৈরি কাপড়ে মোড়ানো একটি নৌকা প্রতীক আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামের চৌরাস্তায় টানানো একটি নৌকা প্রতীকে একই রাতে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২৬ এপ্রিল মঙ্গলবার থানা পুলিশ প্রতীক দু’টি পোড়ানো ও গুড়িয়ে দেয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন খান ও নলকুড়া ইউনিয়নের আইয়ূব আলী ফর্সা বলেন, তাদের নির্বাচন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই ঘটনা ঘটিয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads