ads

সোমবার , ১৪ মার্চ ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভূয়া ভ্যাট কর্মকর্তা আটক

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৪, ২০১৬ ১০:২০ অপরাহ্ণ

atokatoনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাচগাঁও বাজার থেকে স্থানীয় জনতা এক ভূয়া ভ্যাট কর্মকর্তাকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। পুলিশ ১৪ মার্চ সোমবার দুপুরে ওই ভূয়া ভ্যাট কর্মকর্তা মোশারফ হোসেন বিপুল (৩৫)কে আদালতে প্রেরন করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শেরপুর জেলা শহরের চাপাতলী এলাকার বাসিন্দা এডভোকেট আফসার আলীর ছেলে মোশারফ হোসেন উরফে বিপুল রবিবার সন্ধ্যায় পাচগাঁও বাজারে এসে জনৈক স্যানেটারী ব্যবসায়ী স্বপন মিয়ার দোকানে বসে নিজেকে ভ্যাট অফিসার দাবি করে বলেন, দোকানের সব মালামালের হিসাব করে ১৫ পারসেন্ট ভ্যাট দিতে হবে। ওই ঘটনার কিছুদিন আগে ভূয়া ভ্যাট ককর্মকর্তা সেজে বিপুল ওই এলাকার কয়েকটি দোকান থেকে কিছু টাকা নিয়ে যায়। এবার ব্যবসায়ীদের সন্দেহ হলে বিপুলকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বিপুল শেরপুর জেলা ভ্যাট অফিসে দালালি করে। এই সুযোগে সে নিজেকে ভ্যাট কর্মকর্তা সাজিয়ে কিছু হাতিয়ে নিতে চেয়েছিলো। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!