ads

রবিবার , ২২ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ইয়াবা-বিদেশি মদ ৬ রোহিঙ্গাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ৩০৪
ময়মনসিংহে ইয়াবা-বিদেশি মদ ৬ রোহিঙ্গাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ নগরীর চরকালীবাড়ী এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদসহ ৭জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা; যাদের ছয়জনই রোহিঙ্গা নাগরিক।

Shamol Bangla Ads

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন জানান, গত শুক্রবার রাতে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদকের চালান আসছে এমন খবর পান তারা। পরে চরকালীবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ বোতল বিদেশি মদ ও মাদক বিক্রিত ১ লাখ টাকাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- রোহিঙ্গা নাগরিক ইলিয়াস কাদের বাবুল (৪৩) তার স্ত্রী আনোয়ারা আক্তার রোজিনা (২৬), মো. শাহেদ (২২), নজরুল ইসলাম (২৯) তার স্ত্রী খালেদা আক্তার (৩৮), মো. তৈয়ব (২০) ও ময়মনসিংহ নগরীর চরকালীবাড়ি এলাকার বাসিন্দা শাহাজাহান মোড়লের ছেলে মো. নাজমুল হুদা (২৫)।

Shamol Bangla Ads

বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর উপহারের জমি পেলেন ফুটবলার আঁখি পরবর্তী সংবাদ বকশীগঞ্জের বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর প্রতীক আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads