ads

বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি কি ২০০৮-এর নির্বাচন ভুলে গেছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ২৬১
বিএনপি কি ২০০৮-এর নির্বাচন ভুলে গেছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০০৮ সালের নির্বাচনের ফলাফল বিএনপি ভুলে গেছে কি না, জানতে চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। নির্বাচনের ফলাফলটা কী ছিল? নির্বাচনের ফলাফল অনেকেই ভুলে গেছে। ওই নির্বাচনে ৩০০ সিটের কয়টা সিট বিএনপি পেয়েছিল? বিএনপি নেতারা ভুলে গেছে? বিএনপি মাত্র ৩০টা সিট পেয়েছিল। ৩০০ সিটের মধ্যে। ২০০৮-এর নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছিল ২৭টা সিট।’

সরকারপ্রধান বলেন, ‘এত যে লাফালাফি, কিসের জন্য? ২০০৮ সালের নির্বাচনে এই রেজাল্ট। আপনারা কিসের জন্য লাফান?’ এ সময় শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে যুব মহিলা লীগের আন্দোলনের প্রশংসা করেন। যুব মহিলা লীগের নেতা-কর্মীরা বিএনপির ‘অবর্ণনীয় নির্যাতনের স্বীকার’ হয়েছেন বলেও জানান তিনি।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, ‘২৯ বছর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।’ এরপর সরকার গঠন করে আওয়ামী লীগ মানুষের সেবক হিসেবে কাজ শুরু করে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বিএনপির শাসনামলে দেশের দক্ষিণাঞ্চলে সাংবাদিকেরা যেতে পারত না, সংবাদ প্রচার করতে পারত না বলে জানান প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল সম্মেলন পরিচালনা করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হচ্ছে : ওবায়দুল… পরবর্তী সংবাদ লিটারে ৫ টাকা কমল সয়াবিনের দাম

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads