ads

শনিবার , ৫ মার্চ ২০১৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নবনির্বাচিত মেয়র লিটন সংবর্ধিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৫, ২০১৬ ১:১১ অপরাহ্ণ

Sherpur-Mayor-Songbordhonaস্টাফ রিপোর্টার : শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে সংবর্ধনা দিয়েছে জেলা ক্যাবল অপারেটর ফিড মালিক সমিতি। ৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর নিউমার্কেটস্থ নতুন ভবনের দু’তলায় আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র পরিচালক, শেরপুর চেম্বার অব কর্মাসের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মাছুদ। জেলা ক্যাবল অপারেটর ফিড মালিক সমিতির উপদেষ্টা মো: আনিসুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রৌশন, সহ-সভাপতি আলহাজ্ব হায়দার আলী ও পৌর কাউন্সিলর বাদশা মিয়া। পরে জেলা ক্যাবল অপারেটর ফিড মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক কুদরত আলীসহ অন্যান্য সদস্যরা নবনির্বাচিত মেয়রের হাতে ক্রেস্ট তুলে দেন। সংবর্ধনার জবাবে নবনির্বাচিত মেয়র লিটন বলেন, শেরপুর পৌরসভাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে তার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। এ জন্য তিনি সচেতন মহল ও ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads