ads

সোমবার , ২২ ফেব্রুয়ারি ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এটিএমে জালিয়াতি: বিদেশিসহ গ্রেফতার ৪

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০১৬ ১২:৪৭ অপরাহ্ণ

111শ্যামলবাংলা ডেস্ক : এটিএম বুথে জালিয়াতির ঘটনায় এক বিদেশিসহ সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জালিয়াতির সময় সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজ দেখে বিদেশিকে শনাক্ত করা হয়। গ্রেফতার পিটার পোলান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। সিটি ব্যাংকের তিন কর্মকর্তা হলেন, মোকসেদ আলম ওরফে মাকসুদ, বেজাউল করিম ওরফে রাহীদ ও রেফাজ আহমেদ ওরফে রনি। তারা ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তা। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার।
এর আগে পুলিশ জানায়, বেসরকারি তিনটি ব্যাংকে জালিয়াতির মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়ার ঘটনায় জড়িতরা পূর্ব ইউরোপের নাগরিক। সিসিটিভি ফুটেজ দেখে এমন চার-পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে তাদের ওপর নজরদারি।
বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘শনাক্ত করা চার-পাঁচজনের মধ্যে যে কোনো একজন অর্থ আত্মসাতে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে। সন্দেহভাজনরা বিদেশি হওয়ায় একেবারে নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না। ছবিতে তাদের মুখমণ্ডল দেখা যায়নি। তবে তাদের গায়ের রং সাদা। তাদের কেউই এখনও দেশ ত্যাগ করেনি।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় বনানী থানায় দায়ের করা মামলাটি মঙ্গলবার ডিবিতে স্থানান্তর করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভির ফুটেজসহ অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র ও আলামত সংগ্রহ করা হয়েছে। ডিবি ও কাউন্টার টেরোরিজম ইউনিটের কয়েকজন সদস্য মিলে তদন্ত শুরু করেছে।’ মনিরুল আরও বলেন, ‘জালিয়াতির এই ঘটনায় এদেশের কেউ জড়িত থাকতে পারেন। এমনকি ব্যাংক কর্মকর্তাদের কেউ জড়িত থাকাও অসম্ভব নয়। কারণ এর আগেও একটি ঘটনায় এক ব্যাংক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ মিলেছিল। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নেওয়া গেলে জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় সব তথ্য বেরিয়ে আসবে।’
ইস্টার্ন, সিটি ও ইউসিবি ব্যাংকের এটিএমে সম্প্রতি কার্ড জালিয়াতির ঘটনা ঘটে। গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর গুলশান, বনানী ও মিরপুরের কালশী এলাকায় তিনটি বেসরকারি ব্যাংকের চার বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে কার্ড জালিয়াতি ও পরে গ্রাহকের অজান্তে টাকা তুলে নেয় ওই চক্রটি। ১২ ফেব্রুয়ারি জানাজানি হলে ওই ঘটনায় এ পর্যন্ত বনানী ও পল্লবী থানায় মামলা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!