ads

শনিবার , ২৩ জানুয়ারি ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণতান্ত্রিক অধিকার পেতে হলে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করতে হবে : খালেদা জিয়াকে মতিয়া চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ২৩, ২০১৬ ৬:৪৩ অপরাহ্ণ

Matia Chy Naklaস্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক অধিকার পেতে হলে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করতে হবে। বেগম জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি করবেন জঙ্গীবাদ, আর মোহন বাঁশি বাজিয়ে আমরা বলবো, বেগম জিয়া আপনি আসুন, বসুন আমরা আপনার সাথে আলোচনা করতে চাই- এসব হবে না। মানুষ পুড়িয়ে মেরে গণতান্ত্রিক অধিকার আশা করা বুদ্ধিমানের কাজ নয়। তিনি ২৩ জানুয়ারি শনিবার বিকেলে শেরপুরের নকলা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে মেধাবী শিক্ষার্থীদের হাতে কম্বল ও অনুদানের টাকা তুলে দেওয়ার সময় ওইসব কথা বলেন।
কৃষিমন্ত্রী ৭০ এর নির্বাচনের উল্লেখ করে বলেন, সেদিন ভাসানী সাহেব বঙ্গবন্ধুর সিদ্ধান্ত না মেনে শ্লোগান দিয়েছিলেন ‘ভোটের আগে ভাত চাই।’ সেই ভুল সিদ্ধান্তের কারণে ভাসানীর ন্যাপ হারিয়ে গেলো। বেগম জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে ভুল রাজনীতি করেছেন। সেই খেসারত তাকে দিতেই হবে।
জিয়া ও এরশাদের সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, জিয়া ভাসানীর ধানের শীষ আর এরশাদ আতাউর রহমানের পার্টির প্রতীক লাঙ্গল হাইজ্যাক করে তাদের পার্টির প্রতীক বানিয়েছেন। দুই মিলিটারী দুই পার্টির মার্কা হাইজ্যাক করেছে। এ হচ্ছে তাদের ইতিহাস।
সম্প্রতি সিঙ্গাপুরে জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে ২৭ বাংলাদেশীকে গ্রেফতারের ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এক হাঁসে নষ্ট করে সাত পুুকুরের পানি।’ মুসলমানদের। কিসমত মারার জন কিছু লোক শান্তির ধর্ম ইসলামকে ভয়ংকর নাম হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে। এ জন্য সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে অস্থিরতা চলছে। তাঁদের মাথা খারাপ হয়েছে, তারা তাদের মাথা নিয়ে থাকুক, এর দায় মুসলমানরা কেন নেবে। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) সারাজীবন সংঘাত এড়িয়ে চলেছেন। বিদায় হজে তিনি মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন, সাবধান, ‘তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করতে গিয়ে অতীতে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে।’
কৃষিমন্ত্রী শিক্ষা-প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, শুধু ভবনের উন্নয়ন হলেই হবে না, শিা-দীায় উন্নতি লাভ করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াই সহযোগিতা করি শুধু প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নয়, মানুষের উন্নয়নের জন্য প্রতিযোগিতায় টিকে থাকার জন্য। সত্যিকারের শিা গ্রহণ করতে না পারলে তারা পৃথিবীতে টিকে থাকতে পারবে না।
সাম্প্রতিক পত্র-পত্রিকায় কিছু লেখালেখির প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমি ৭৯ সালে আওয়ামী লীগে যোগ দিয়েছি। বসন্তের কোকিল হয়ে দলে আসিনি। দুঃখের দিন পাড়ি দিয়েই আওয়ামী লীগে এসেছি। ছদ্মবেশ ধারণ করে রাজনীতি করিনি। আমি ন্যাপ করেছি আর এই ন্যাপ মুক্তিযুদ্ধের কনসালটেনটিভ ছিলো।
এদিন মন্ত্রী উপজেলার ৭ম ও ৮ম শ্রেণীর ১ হাজার শিক্ষার্থীকে ১টি করে কম্বল এবং ৪৬০ জন এসএসসি পরীক্ষার্থীকে ৫০০ টাকা করে মেধাবৃত্তি প্রদান করেন। ওইসময় জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, নকলা পৌরসভার নবনির্বাচিত মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ সহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads