মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র শাহাজীপাড়াস্থ কার্যালয়ে এক আলোচনা সভা শেষে মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদকে দলীয় প্রার্থী ঘোষনা করা হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক আনছারুল হকে’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সম্পাদক আনোয়ারুল হক কালু, বিএনপি নেতা মুজিবুল হক খান চৌধুরী হেলাল, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল, শহর যুবদলের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান তপন, সিনিয়র সহ-সভাপতি আনিসুজ্জামান, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ মোস্তাকিম, জেলা তারেক জিয়া পরিষদের আহŸায়ক রাশিকুল ইসলাম রাশু, বিএনপি নেতা আব্দুল করিম, ওমর ফারুক লিটন, যুবদল নেতা একরামুল হক একা প্রমুখ।




