ads

সোমবার , ১০ জানুয়ারি ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ টাউন হলে ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বর্ণাঢ্য জীবনকে তুলে ধরতে ময়মনসিংহের টাউনহলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামের গ্রাউন্ড ফ্লোরের একটি কক্ষে উদ্বোধন করা হয়েছে ‘বঙ্গবন্ধু গ্যালারি’। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র উদ্যোগে স্থাপিত ৮০০ বর্গফুটের বঙ্গবন্ধু গ্যালারিতে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ছাত্রজীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন ও রাষ্ট্র পরিচালনাকালীন শতাধিক ছবি, বঙ্গবন্ধুর বাণী, চিঠি, বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বনেতাদের মন্তব্য, ভাষণের ভিডিও ক্লিপ ইত্যাদি।

Shamol Bangla Ads

১০ জানুয়ারি সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বেলা ১১ টায় অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে ৬০জন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।এ গ্যালারির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামি লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা সম্ভব নয়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনেই আমরা স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পেয়েছিলাম। তিনি যদি জন্ম না নিতেন তবে লাল সবুজের পতাকা নিয়ে বিশ্বের বুকে মাথা তুলে আমরা দাঁড়াতে পারতাম না।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস এবং বঙ্গবন্ধুর আদর্শকে জানতে হবে। বঙ্গবন্ধু গ্যালারি সকলের জন্য সে সুযোগ রয়েছে। অ্যাডভোকেট জহিরুল হক খোকা বঙ্গবন্ধু গ্যালারিকে সুন্দর, মনোমুগ্ধকর এবং ব্যতিক্রমী বলে মন্তব্য করে বলেন, বঙ্গবন্ধুকে জানা-বোঝা এবং বঙ্গবন্ধুর নীতি-আদর্শকে অনুধাবনে এ গ্যালারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। স্বাগত বক্তব্য রাখেন মসিক সচিব রাজীব কুমার সরকার। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমিন কালাম।

এছাড়া এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ২ মোঃ মাহবুবুর রহমান দুলাল, প্যানেল মেয়র ৩ শামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলর বৃন্দ, সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখা প্রধানগণ, অভিভাবকবৃন্দ ও অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু গ্যালারি শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ০৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Need Ads