ads

বুধবার , ১৬ ডিসেম্বর ২০১৫ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহান বিজয় দিবস উদযাপিত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০১৫ ৩:৫০ অপরাহ্ণ

pic 01রেজাউল করিম বকুল, শেরপুর : আজ ১৬ ডিসেম্বর বুধবার যথাযোগ্য মর্যাদায় শেরপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষের ঢল নামে। এসময় সংসদ সদস্য আতিউর রহমান আতিক, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম পুলিশ সুপার মেহদুল করিম পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর প্রেসকাব, শেরপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ, উদীচী, মহিলা পরিষদ, আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালি সহকারে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে হাজির হয়ে পূস্পার্ঘ অর্পন করেন।
এদিকে, দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সংবর্ধনা, প্রীতি খেলাধুলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads