ads

রবিবার , ২৯ নভেম্বর ২০১৫ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সীমা রানীর উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ হবে কি?

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ২৯, ২০১৫ ৫:৪৫ অপরাহ্ণ

Shimaরাকিবুল ইসলাম রাকিব ॥ দরিদ্রের কষাঘাতে জর্জরিত পরিবারটি। তারপরও বাবা হাল ছাড়েনি। যত কষ্টই হোক মেয়ের লেখাপড়া চালিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের বাঘবেড় দিকপাড়া গ্রামের দিনমজুর রমেন্দ্র চন্দ্র বর্মণের বড় মেয়ে সীমা রানী বর্মণ। ২০১৫-২০১৬ শিাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের মেধা তালিকায় স্থান পাওয়া মেধাবী শিক্ষার্থী সীমা রানী। দরিদ্রের কষাঘাত তার লেখাপড়া রুখতে পারেনি। ২০১৩ সালে বাঘবেড় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৫ সালে নালিতাবাড়ী শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ থেকে এইচএসসি পরীায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় সীমা রানী। এরপর উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে মেধা তালিকায় স্থান পেয়ে সংস্কৃতি বিষয়ে ভর্তির সুযোগ লাভ করে। কিন্তু বর্তমানে ভর্তি হতে সীমা রানীকে হিমশিম খেতে হচ্ছে। তার ভর্তির জন্য প্রায় ২০ হাজার টাকার প্রয়োজন। দরিদ্র দিনমজুর বাবা রমেন্দ্র চন্দ্র বর্মণকে ওই টাকা যোগাড় করতে চরম বেগ পোহাতে হচ্ছে। সীমা রানীর স্বপ্ন পূরণ করতে তার বাবা সকলের সহায়তা কামনা করেছেন। আপনার আমার একটু সহযোগিতাই পারে মেধাবী সীমার ভবিষ্যতকে বদলে দিতে পারে। সহায়তা পাঠানোর ঠিকানা ঃ ০১৯১৬৩৭৩৬২৭ (বিকাশ)।

Need Ads