ঈদে প্রিয়জনকে পছন্দের ডিভাইস উপহার দিতে আইফোন, ম্যাকবুক ও আইম্যাকে ‘চাঁদরাত অফার’ দিয়েছে অ্যাপলের বাংলাদেশি পরিবেশক কম্পিউটার সোর্স।
কম্পিউটার সোর্স কর্তৃপক্ষ জানিয়েছে, এই অফারে ঈদের আগের রাত পর্যন্ত আইফোন ৫ এস মডেলে সাত হাজার টাকা ছাড় এবং সুদমুক্ত কিস্তিতে আইফোন ৬ ও ৬ প্লাস কেনার সুযোগ পাবেন ক্রেতারা। ৫৫ হাজার টাকা দামের আইফোন ৫ এস গোল্ড ১৬ জিবি সংস্করণটি এই অফারে ৪৭ হাজার টাকায় কেনা যাবে।
কিস্তিতে আইফোন ৬ বা ৬ প্লাস কিনতে হলে ক্রেতাকে ১০ হাজার টাকা অগ্রিম দিতে হবে এবং বাকি টাকা মাসিক কিস্তিতে শোধ করতে হবে। ১৬ জিবি মডেলের আইফোন ৬ এর দাম ৭৩ হাজার ৮২৫ টাকা ও ৬৪ জিবি মডেলের দাম ৮৫ হাজার ২০০ টাকা। আইফোন ৬ প্লাসের ১৬ জিবি মডেলের দাম ৮৫ হাজার ২০০ টাকা ও ৬৪ জিবি মডেলের দাম ৯৬ হাজার ৫০০ টাকা।
নির্দিষ্ট মডেলের ম্যাকবুক ও আইম্যাকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে কম্পিউটার সোর্স। অ্যাপল ডিভাইসে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি। কম্পিউটার সোর্সের প্রতিটি বিক্রয় কেন্দ্র থেকে এই সেবা পাবেন ক্রেতারা।




