ads

বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০১৫ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আ’লীগ উন্নয়নের স্বার্থে ক্ষমাতে বিশ্বাসী, বদলা নিতে নয় : নকলায় কৃষিমন্ত্রী মতিয়া

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ২২, ২০১৫ ৫:০৪ অপরাহ্ণ

nakla matiaমো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শব-ই-বরাতের রাতে যারা মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে, তারাই আবার ইসলামের নামে রাজনীতি করবে- এটা কোন ধর্ম? আওয়ামী লীগ উন্নয়নের স্বার্থে ক্ষমাতে বিশ্বাসী, বদলা নিতে নয়। তবে ক্ষমা করা আর ভুলে যাওয়া এক জিনিস নয়। তিনি ২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্যদের মাঝে সৌরবাতি ও কম্বল বিতরণকালে ওই কথা বলেন।
২১ ও ২২ অক্টোবর মতিয়া চৌধুরী নকলা উপজেলায় ২ হাজার ১৫০টি সৌর বিদ্যুৎ চালিত বাতি এবং ১ হাজার ৩২০টি শীতের কম্বল বিতরণ করেন। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় সমূহে মেধাক্রমানুসারে চতুর্থ শ্রেণির প্রথম ১০ জনের মাঝে ১টি করে কম্বল; সকল স্কুল-মাদরাসা সমূহে মেধাক্রমানুসারে নবম ও দশম শ্রেণির প্রথম ১০জন শিক্ষার্থী এবং অফিসসহ অন্যান্যদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত একটি করে সৌর বাতি বিতরণ করা হয়।
সফরসূচী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেয়া তথ্যমতে, কৃষিমন্ত্রী ২৩ ও ২৪ অক্টোবর তাঁর নির্বাচনী এলাকার অংশ নালিতাবাড়ী উপজেলায় প্রাপ্যতানুযায়ী সোলার লাইট এবং কম্বল বিতরণ করবেন।

Need Ads