সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বজ্রপাতের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন। মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে জেলার চারটি হাওরে পৃথক বজ্রপাতের ঘটনায় তারা মারা যান।
নিহতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার পুরানগাঁও গ্রামের মৃত হজরত আলীর স্ত্রী শাহারা বানু (৬২), তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রাামের মুক্তার হোসেনের ছেলে কৃষক নুর হোসেন (২৮), কুলঞ্জ ইউনিয়নের টঙ্গর গ্রামের মুসলিম উদ্দিন (৭৫), দোয়ারাবাজার উপজেলার দুম্বনগাঁও গ্রামের মখলিছ আলীর ছেলে ফেরদৌস মিয়া (১২) ও খিদ্দরপুরের আব্দুর রহমানের মেয়ে সুরমা আক্তার (১৮)।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ জুয়েল বলেন, জেলার একাধিক হাওরে পৃথক বজ্রপাতের ঘটনায় ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।









