ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণের রায় ইভিএমে আসবে না : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ২২৭
জনগণের রায় ইভিএমে আসবে না : মির্জা ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা সিটি নির্বাচনে জনগণের রায় ইভিএমে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯ জানুয়ারি রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি ওই মন্তব্য করেন।
এদিন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে সঙ্গে নিয়ে জিয়ার সমাধিতে মির্জা ফখরুল শ্রদ্ধা জানান। বিএনপি মহাসচিব বলেন, ইভিএম ত্রুটিপূর্ণ। এটা নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার অপকৌশল। জনগণের রায় ইভিএমে আসবে না। তিনি আরও বলেন, ঢাকা সিটি নির্বাচনে একটি দলই প্রাধান্য পাচ্ছে। কমিশন কোনো ব্যবস্থা নিতে সক্ষম নয়, তাদের সেই যোগ্যতা নেই।

Shamol Bangla Ads

বিভিন্ন মহলে সমালোচনার মুখে ঢাকা সিটির নির্বাচনের তারিখ পিছিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার নির্বাচন কমিশন ভোটের নতুন তারিখ ঘোষণা করে। আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। এর আগে ৩০ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। একই দিনে সরস্বতীপূজা। তাই তারিখ পরিবর্তনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন শুরু করেন এবং মেয়র প্রার্থীসহ বিভিন্ন মহল ৩০ তারিখ নির্বাচন না করার দাবি জানানো হয়।
জিয়াউর রহমান প্রসঙ্গে বলেন, জাতিকে নেতৃত্ব দিয়েছেন, অতি অল্প সময়ে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। বহুদলীয় গণতন্ত্র ও মুক্ত অর্থনীতিতে তার ভূমিকা ছিল। জিয়ার জন্মদিনে খালেদা জিয়া কারাগারে এবং তার সন্তান নির্বাসিত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার কারণেই এটা হয়েছে। তারা দেশকে অগণতান্ত্রিক স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিশু ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড দিতে হাইকোর্টের রুল পরবর্তী সংবাদ এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads