চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর গ্রামে চ্যাংখালী নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় বর্ডার হাট স্থাপনের স্থান নির্বাচনের জন্য যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এই যৌথ পরিদর্শন হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামান সোমবার সন্ধা ৭ টার দিকে ঘটনাস্থল থেকে ফিরে সাংবাদিকদের জানান, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধীনস্থ জীবননগরের মেদেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬৪ এর নিকট বিজিবি ও বিএসএফে’র প্রতিনিধি দল পরিদর্শন করেন। পরিদর্শনে মেইন পিলার ৬৩/৫৬-টি হতে ৬৩/৫৭-টি সংলগ্ন ৭৫ ী ৭৫ মিটার আয়তনের (যার অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ভারত) বর্ডার হাট স্থাপনের স্থান নির্বাচনের জন্য উভয় কমান্ডার একমত পোষন করেন। তিনি আরও জানান, শান্তিপূর্ণ ভাবে বর্নিত পরিদর্শন কার্যক্রম শেষ হয়। খুব শিঘ্রই নির্বাচিত স্থানে সীমান্ত (বর্ডার) হাট বসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শন দলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন, চুয়াডঙ্গা ৬ বিজিবি’র অধিনায়ক বিএ-৪২৯২ লেঃ কর্ণেল এসএম মনিরুজ্জামান ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড সুরেশ কুমার।




