ads

মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০১৫ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে কলেজছাত্রী ধর্ষিত : ধর্ষকসহ দুইজন কারগারে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৫, ২০১৫ ৪:৪৫ অপরাহ্ণ

হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : প্রেমিকের সঙ্গে বেড়তে এসে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রেমিক কলেজ ছাত্রী। এ ঘটনায় (প্রেমিক) ধর্ষকসহ অপর আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের ইকো পার্কে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র খামার উল্লাপাড়া গ্রামের সোহেল রানা (১৯) একই কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু এলাকার ইকো পার্কে বেড়াতে যায়। সঙ্গে নিকট আত্মীয় কবির হোসেন (১৭) নামের একজনকে সঙ্গে নেয়। সন্ধ্যার সময় ইকো পার্কের মধ্যেই সোহেল ওই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটির প্রচুর রক্ত ক্ষরণ শুরু হলে এক পর্যায়ে সে অসুস্থ হয়ে জ্ঞান হারায়। বিষয়টি জানার পর ইকো পার্কের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে। খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ মেয়েটিকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে ধর্ষক ও তার সহপাঠিকে আটক করে। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজগর আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। মেয়েটির বাবা একজন প্রবাসী। বেড়াতে এসে পার্কের মধ্যে আলাপ আলোচনার এক পর্যায়ে তারা দৈহিক মিলনে লিপ্ত হয়। কবির তাদেরকে পাহারা দিয়ে রাখে। প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে গতকাল সোমবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মেয়েটিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল সোমবার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads