ads

মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০১৫ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় র‌্যাবের হাতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৫, ২০১৫ ৬:৪৯ অপরাহ্ণ

nakla picস্টাফ রিপোর্টার : শেরপুরের নকলা র‌্যাবের অভিযানে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে ৩ মাদক ব্যবসায়ী। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার দরবারচর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে স্থানীয় মৃত গোলাম সরকারের ছেলে সামসুজ্জামান ওরফে ডেভিড সরকার (৪০), মৃত নজরুল ইসলামের ছেলে রিয়াদ হাসান (২৬) ও নিজাম সরকারের ছেলে নাহিদ হাসান রবিন (১৮)। পরে তাদের নকলা থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিনের এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল নকলা উপজেলার দরবারচর গ্রামের সামসুজ্জামান ডেভিড সরকারের বসতবাড়িতে অভিযান চালায়। ওইসময় ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Need Ads