ads

রবিবার , ১৬ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫৪ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

খবর টি পড়েছেন : ২৪৯
৫৪ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

trigana-air_শ্যামলবাংলা ডেস্ক : ইন্দোনেশিয়ার ট্রাইগানা এয়ারের একটি বিমান ৫৪ জন আরোহীসহ নিখোঁজ হয়েছে। ইন্দোনেশিয়ার জয়াপুরার সেনতানি বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি রোববার স্থানীয় সময় বেলা ৩টার একটু আগে দেশটির পাপুয়া অঞ্চলে পৌঁছানোর পর সেখান থেকে নিখোঁজ হয়।
দেশটির কর্মকর্তা জানান, ট্রাইগানা এয়ারের এটিআর ৪২ ফ্লাইটটি ইন্দোনেশিয়ার জয়াপুরা থেকে দেশটির দক্ষিণাঞ্চলের শহর ওকসিবিলে যাচ্ছিল। সেনতানি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে পাপুয়া অঞ্চলে পৌঁছানোর পর বেলা ৩টার একটু আগে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বিএএসএআরএনএএস) প্রধান বামবাং সোয়েলিসটয়ো জানান, ‘বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’ ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ট্রাইগানা এয়ারের যাত্রীবাহী বিমানটিতে বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৯ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিল বলে বিএএসএআরএনএএসের এক টুইটে জানানো হয়।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জে এ বারাতা ট্রাইগানা এয়ারের বিমান নিখোঁজের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিমানটির কী হয়েছে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। এ বিষয়ে জানতে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘বিমানটি যে অঞ্চল থেকে নিখোঁজ হয়েছে সেখানকার আবহাওয়া এখনই খুবই খারাপ। পাহাড়ি ওই এলাকাটি এখন মেঘাচ্ছন্ন ও খুবই অন্ধকার। এখনই উদ্ধার অভিযান শুরুর মতো পরিস্থিতি নেই।’
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী এয়ার এশিয়ার একটি বিমান ১৬২ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছিল। ওই ঘটনার দুইদিন পর জাভা সাগরে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। ওই ঘটনায় বিমানে থাকা ১৫৫ জন যাত্রী ও সাতজন ক্রুর সবাই নিহত হয়েছিল। এর আগে গত বছরের ৮ মার্চের প্রথম প্রহরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন আরোহীসহ মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান নিখোঁজ হয়। এখন পর্যন্ত ওই বিমানের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে সম্প্রতি ভারত মহাসাগরে একটি বিমানের ডানার অংশ পাওয়া যায়, যা মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানের বলে দাবি করেন সংশ্লিষ্টরা। সূত্র: রয়টার্স, বিবিসি ও এএফপি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৪১৮ জন নিয়ে প্রথম হজ ফ্লাইটের ঢাকা ত্যাগ পরবর্তী সংবাদ মাদারীপুরে ২ স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধনে পুলিশের বাধা