ads

রবিবার , ১৬ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদারীপুরে ২ স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধনে পুলিশের বাধা

খবর টি পড়েছেন : ২৬৯
মাদারীপুরে ২ স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধনে পুলিশের বাধা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

madaripur-2_1মাদারীপুর : মাদারীপুরে চাঞ্চল্যকর ২ স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ১৬ আগস্ট রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এএইচ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এতে মানববন্ধন পণ্ড হয়ে যায়।
ওইসময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে ব্যানার নিয়ে যায়। পুলিশের এ ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে নিহত ২ স্কুলছাত্রীর পরিবার, আত্মীয়-স্বজন ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মস্তফাপুর বহমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ২ শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার নির্যাতনের পর হত্যা করে বখাটেরেরা। এর প্রতিবাদে সকাল সাড়ে ১১টার দিকে মাদারীপুর শহরের এএইচ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গাউসউর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ওই সময় সদর থানার এসআই শ্যামলেন্দু ঘোষের নেতৃত্বে পুলিশ মানববন্ধনে বাধা দেয়। শিক্ষার্থী, নিহতের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ কলেজের অধ্যক্ষ গাউসউর রহমানকে শারীরিকভাবে নির্যাতন করে টেনে-হিচড়ে গাড়িতে উঠানোর চেষ্টা করে। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের বাধার মুখে অধ্যক্ষকে রেখে যেতে বাধ্য হয়।
মাদারীপুর সদর থানার এসআই শ্যামলেন্দু ঘোষ বলেন, আয়োজকরা পুলিশ প্রশাসন থেকে অনুমতি নেয়নি বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই কর্মসূচি পণ্ড করে দেওয়া হয়েছে ।
মাদরীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ রায়হান জানান, কেউ শান্তিপূর্ণ মানববন্ধন করলে পুলিশ বাধা দিতে পারে না। তবে অনেকক্ষেত্রে মৌখিকভাবে পুলিশের অনুমতি নিতে হয়।
মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, মানববন্ধন করার জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। ফলে নিরাপত্তার কথা বিবেচনা করে এবং দুর্ঘটনার আশঙ্কায় মানববন্ধন করতে দেওয়া হয়নি। তবে অনুমতি নিয়ে মানববন্ধন করলে পুলিশ আয়োজকদের সহযোগীতা করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৫৪ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ পরবর্তী সংবাদ আত্মঘাতী বোমা হামলায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads