ads

রবিবার , ১৬ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তিয়ানজিনে বিস্ফোরণে নিহত বেড়ে ১১২

খবর টি পড়েছেন : ২২৮
তিয়ানজিনে বিস্ফোরণে নিহত বেড়ে ১১২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

china-blust_শ্যামলবাংলা ডেস্ক : চীনের তিয়ানজিন বন্দরে দুটি শক্তিশালী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১২ জনে পৌঁছেছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবারের বিস্ফোরণে এখন পর্যন্ত ১১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিস্ফোরণে আহত আরও ৭ শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিয়ানজিন শহরের প্রচারণা বিভাগের উপ-প্রধান গং জিয়ানসেং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘১৬ আগস্ট সকাল ৯টা (স্থানীয় সময়) পর্যন্ত বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে পৌঁছেছে।’ তিনি বলেন, এখন পর্যন্ত নিহত ২৪ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। বাকি ৮৮ জনের মরদেহও শনাক্ত করা হবে।
বুধবার স্থানীয় সময় গভীর রাতে তিয়ানজিন বন্দরের কাছে একটি গুদামে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশেপাশের বহু ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণে নিহতদের মধ্যে অন্তত ২১ জন দমকলকর্মীও রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিস্ফোরণের এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার চীনা কর্তৃপক্ষ বিস্ফোরণস্থলের তিন কিলোমিটার এলাকার মধ্যকার সব বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত পরবর্তী সংবাদ এবার জেএসসি পরীক্ষার ফিস না দেওয়ায় ৫ স্কুলছাত্রীকে…