ads

রবিবার , ১৬ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার জেএসসি পরীক্ষার ফিস না দেওয়ায় ৫ স্কুলছাত্রীকে পেটালেন প্রধান শিক্ষিকা

খবর টি পড়েছেন : ২০১
এবার জেএসসি পরীক্ষার ফিস না দেওয়ায় ৫ স্কুলছাত্রীকে পেটালেন প্রধান শিক্ষিকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Hobigonjহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলা বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এন্ড হাইস্কুলের জেএসসি পরীক্ষার ফিস বাবত ৫শ টাকা করে না দেওয়ায় ওই স্কুলের ৮ম শ্রেণির ৫ শিক্ষার্থীকে পিটিয়ে স্কুল থেকে বের করে দিয়েছেন প্রধান শিক্ষিকা শিরিনা আক্তার। ১৬ আগস্ট রবিবার সকালে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা ওই ছাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত ছাত্রীরা হচ্ছে সদর উপজেলা ধূলিয়া খাল গ্রামের আব্দুল হাসিব এর কন্যা জাসমিন আক্তার (১২), বহুলা গ্রামের আমির হোসেন এর কন্য সাদিয়া আক্তার (১৩), আসমত আলীর কন্যা ফাহিমা (১৪), ইউসুফ আলীর কন্যা জেসমিন (১৩) ও উমর আলীর কন্যা আকলিমা আক্তার (১৪)।
জানা যায়, আগামী নভেম্বর মাসে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময় সূচী নির্ধারণ করে শিক্ষা মন্ত্রনালয়। এ সুবাদে আজ ছাত্রীরা স্কুলে প্রবেশ করার পর সকাল ১১টার দিকে ওই স্কুলের প্রধান শিক্ষিকা শিরিনা আক্তার উল্লেখিত ছাত্রীদের তার কে ডেকে এনে ফরম পরীক্ষার ফরম পূরনের জন্য ৫শ টাকা দাবী করলে ছাত্রীরা উপস্থিত সময় টাকা দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করলে শিরিনা আক্তার ক্ষিপ্ত হয়ে ছাত্রীদের বেত্রাঘাত করে স্কুল থেকে বের করে দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশফাকুল হক চৌধুরী জানানো হলে তারা তাৎক্ষনিক আহত ছাত্রীদের চিকিৎসা করার জন্য অভিভাবকদের বলেন এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে অভিভাবকদের আশ্বস্থ করেন।
বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এন্ড হাইস্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি সামছুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটের ২ মাসের কারাদন্ড পরবর্তী সংবাদ মাদারীপুরে ২ স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধনে পুলিশের বাধা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads