ads

শনিবার , ১৫ আগস্ট ২০১৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৫, ২০১৫ ৭:০৭ অপরাহ্ণ

Sherpur 15-August-Picস্টাফ রিপোর্টার : শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার সকালে জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের এমপি আতিউর রহমান আতিকের নেতৃত্বে কালেক্টরেট চত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এতে সংরক্ষিত মহিলা আসনের এমপি ফাতেমাতুজ্জোহরা শ্যামলী, জেলা প্রশাসক ডা. এ.এম. পারভেজ রহিম, পুলিশ সুপার মো. মেহেদুল করিমসহ ও বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের শত শত মানুষ অংশগ্রহণ করেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে কালেক্টরেট চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ওই সময় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে এদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, সারাদিন বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, আলোচনা সভা এবং ওয়ার্ডে ওয়ার্ডে কাঙ্গালি ভোজসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!