ads

মঙ্গলবার , ৪ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রিজভী-আনোয়ারদের অব্যাহতির সুপারিশ, আদেশ ৯ সেপ্টেম্বর

খবর টি পড়েছেন : ১৭৭
রিজভী-আনোয়ারদের অব্যাহতির সুপারিশ, আদেশ ৯ সেপ্টেম্বর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

bnp-leader_ 5শ্যামলবাংলা ডেস্ক : নাশকতার এক মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, রুহুল কবির রিজভীসহ ৩১ জনের অব্যাহতির সুপারিশের উপর আদেশ দিতে ৯ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছে আদালত। অভিযোগের পক্ষে প্রমাণ না পাওয়ায় তদন্ত কর্মকর্তা অব্যাহতির সুপারিশ করেছিলেন। ৪ আগস্ট মঙ্গলবার মহানগর হাকিম আমিনুল হক এই আদেশ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক মাহমুদুর রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ৩১ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণ করার মতো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় গত ১৯ মে তাদের মামলার অভিযোগ থেকে বাদ দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস। একই সঙ্গে তিনি এ মামলায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন-নবী খান সোহেলসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগপত্র উল্লেখ করেন।
অব্যাহতির সুপারিশ করা ৩১ জনের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু ও ছাত্রদল নেতা মৃত নুরুজ্জামান জনিসহসহ অন্যান্যরা।
২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির সামনে ২০ দলের ডাকা হরতাল-অবরোধ চলাকালে বিএনপি ও জামায়াতের ১৫/২০ জন ককটেল ফাটায়। ওই ঘটনায় ২০১৫ সালের ১৯ জানুয়ারি রমনা থানার পুলিশ পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম মামলাটি দায়ের করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার খুলনায় অমানবিক নির্যাতনে শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে আইনগত সহায়তা কমিটির নবনিযুক্ত প্যানেল আইনজীবীদের পরিচিতি…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads