নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলাধীন ৩নং উরফা ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ২৮ মে শনিবার অনুমোদন করা হয়েছে। ইউপি কমপ্লেক্স চত্বরে আয়োজিত বাজেট অনুমোদন অনুষ্ঠানে চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো’র সভাপতিত্বে মোঃ আশরাফুল আলমের সহযোগিতায় উরফা ইউপি সচিব মোঃ আক্তারুজ্জামান ১ কোটি ১ লক্ষ ১০ হাজার ৪৮৭ টাকা সম্ভাব্য আয়, ১ কোটি ৫৫ হাজার ৯১৩ টাকা সম্ভাব্য ব্যয় এবং ৫৪ হাজার ৫৭৪ টাকা উদ্বৃত্ত দেখিয়ে ২৬ মে-২০১৫ তারিখে বাজেটটি ৭ শতাধিক উপস্থিতিদের পাঠ করে শোনানোর ২ দিন পর অনুমোদন করা হয়। বাজেটে আয়ের খাতে নিজস্ব তহবিলে ৪ লক্ষ ৫৪ হাজার ৭৮৭ টাকা এবং সরকারী বেসরকারী উন্নয়ন তহবিল হতে ৯৬ লক্ষ ৫৫ হাজার ৭’শ টাকা পাওয়ার আশা করা হয়েছে। ব্যয়ের খাতে সর্বোচ্চ যোগাযোগে ৬২% এবং সর্বনি¤œ পয়ঃনিষ্কাশন ও অন্যান্য খাতে ২.৫% সহ বেতন ভাতা/সম্মানী ও সাধারণ সংস্থাপন ব্যয়, শিক্ষা, স্বাস্থ্য, ব্রীজ, কালভার্ট, রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজে নিজস্ব তহবিল হতে ৪ লক্ষ ২১৩ টাকা এবং উন্নয়ন খাত হতে ৯৬ লক্ষ ৫৫ হাজার ৭’শ টাকা সম্ভাব্য ব্যয় করা হবে বলে জানানো হয়। অতঃপর সচিব ২০১৪-১৫ অর্থবছরের ৯১ লক্ষ ৫৫ হাজার ৫৭৭ টাকা বাজেটের আয়-ব্যয় পাঠ করে শুনান। পরে সভাপতি নূরে আলম তালুকদার ভূট্টো উপস্থিত স্থানীয় শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারী বেসরকারী বিভিন্ন পেশাজীবিসহ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।




