ads

বৃহস্পতিবার , ২৬ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি আজ জাতিসংঘের কাছে উদাহরণ : শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ২৫০
শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি আজ জাতিসংঘের কাছে উদাহরণ : শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সিলেট : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগে শুধু ছেলেরা লেখাপড়া করত, কিন্তু এখন মেয়েরাও সমানভাবে লেখাপড়ায় অংশগ্রহণ করছে। এই ব্যবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি আজ জাতিসংঘের কাছে উদাহরণ স্বরূপ। বিভিন্ন দেশ আমাদের আজ রোল মডেল হিসেবে দেখছে। তিনি বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, একটা দেশ তখনি উন্নতি লাভ করে যখন সে দেশের জনগণ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যায়। আমাদের নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে মেধাবী করতে বর্তমান সরকার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে।
কলেজের গভর্নিং বডির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমানের সভাপতিত্বে, প্রভাষক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রানাপিং আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহি উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলাম, পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি রফিক আহমদ ও জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান ওয়েছ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা ইকবাল হোসাইন, সাংবাদিক খালেদ হোসেন, আব্দুল আজিজ, ফাহাদ হোসাইন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবেদন করলেও পাসপোর্ট পাবেন না তারেক: ডিজি পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর হাতে গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads