ads

রবিবার , ১৭ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির আমলে রাজাকারদের গাড়িতে পতাকা উড়ে আর মুক্তিযোদ্ধারা না খেয়ে থাকে : মির্জা আজম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
মে ১৭, ২০১৫ ১০:৪৫ পূর্বাহ্ণ

MIRZAAZM MP copyজামালপুর প্রতিনিধি : পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি বলেছেন,বিএনপি-জামাতের আমলে রাজাকাররা মন্ত্রী হয়ে তাদের গাড়িতে পতাকা উড়াত। নিজেরা ব্যাংক-বীমা, ফ্যাক্টরী গড়ে টাকার পাহাড় গড়েছিল। আর মুক্তিযোদ্ধাসহ দেশের মানুষ নাখেয়ে থাকতো। শেখ হাসিনার সরকার মতায় গিয়ে করে তার উল্টো। শেখ হাসিনা মতায় গিয়ে রাজাকারদের বিচারের আওতায় এনেছে। দেশের উন্নয়ন করেছে। মুক্তিযোদ্ধাদের পূনর্বাসনসহ মানুষের আর্থিক সহায়তা বৃদ্দি করেছে। বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছে। ২০২১সালের মধ্যেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ গড়ানোর কাজে সরকার এখন ব্যাস্ত সময় কাটাচ্ছেন। মন্ত্রী ১৬মে বিকেল সাড়ে ৪টায় জামালপুরের মেলান্দহ পৌরসভার বাংলাদেশের উত্তরাঞ্চলের সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় জাপানী দাতা সংস্থার ’জাইকা প্রকল্পে’র ২কোটি ২৬লাখ ২৮হাজার টাকায় প্রায় ৫ কি:মি: রাস্তা পূণ:নির্মাণ কাজের উদ্ধোধনকালে এ কথা বলেন। মেলান্দহ পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী দিদার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, আ’লীগ সভাপতি আ: রাজ্জাক সুজা, বণিক সমিতির সভাপতি বেনজির আহম্মেদ তালুকদার, পৌর আ’লীগ সেক্রেটারী হাবিবুর রহমান হেলাল ও জাইকা প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads