ads

সোমবার , ১১ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে সড়ক দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু

সাপাহারে সড়ক দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সদরের পালপাড়ায় সড়ক দূর্ঘটনায় আহত নূরপুর গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ (৬০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, গত রবিবার রাত ৮টায় উপজেলার মানিকুড়ায় সাইকেল যোগে যাবার পথে সদরের পালপাড়া রাস্তায় পৌছিলে অপরপ্রান্ত থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে প্রধান শিক্ষক গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষনিক সাপাহার সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে প্রধান শিক্ষক আব্দুস সামাদ মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার বড় মির্জাপুর ফকিরপাড়া গ্রামের মৃত্যু আমির উদ্দীনের পুত্র বলে জানা গেছে।

নওগাঁয় আম চাষীদের শিা সফর অনুষ্ঠিত

Shamol Bangla Ads

নওগাঁর ঠাঁঠা বরেন্দ্র এলাকা হিসেবে পরিচিত সাপাহার, পোরশা ও পতœীতলা উপজেলায় উন্নত প্রযুক্তিতে আম চাষের কলাকৌশল বিষয়ে আম চাষীদের বাস্তব অভিজ্ঞতা প্রদান ও উদ্বুদ্ধকরনে এক ব্যাতিক্রমী শিা সফর অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারী উন্নয়ন সংস্থা রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে জেলার তিনটি উপজেলার ২০ জন প্রকৃত আমচাষীকে উন্নত প্রযুক্তিতে আম উৎপাদনের বাস্তব অভিজ্ঞতা প্রদানের লে গত ১০ মে রবিবার চাঁপাইনবাবগঞ্জ সদরে অবস্থিত আঞ্চলিক উদ্যানতত্বও আম গবেষনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই ব্যতিক্রমী শিা সফরে অংশ গ্রহনকারী আমচাষীদের উন্নত প্রযুক্তির মাধ্যমে আম উৎপাদন করে কিভাবে দেশের কৃষি ত্রেকে আরো সমৃদ্ধশালী করে গড়ে তোলা যায় এ বিষয়ে হাতে কলমে বিশেষ প্রশিন কর্মসুচীর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব ও আম গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ শফিকুল ইসলাম। আমের বিভিন্ন রোগ বালাই ও জাত নির্নয়, উৎপাদন কলাকৌশল বিষয়ে উপস্থিত আমচাষীদের হাতে কলমে প্রশিন প্রদান করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। প্রশিন শেষে বিভিন্ন প্রজাতীর আম বাগান পরিদর্শন করা হয়। উল্লেখ্য যে দাতা সংস্থা কুয়েত গুডউইল ফান্ড (কেজিএফ) এর আর্থীক সহায়তায় নওগাঁর বরেন্দ্র ্অঞ্চলের তিনটি উপজেলা সাপাহার, পোরশা ও পতœীতলার আমচাষীদের দতা বৃদ্ধির লে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ বিষয়ে বে-সরকারী উন্নয়ন সংগঠন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নওগাঁ-১ এর এরিয়া ম্যানেজার আব্দুল আলিম বলেন, সারাটি বছর কৃষকগণ ফসল উৎপাদনে ব্যস্ত থাকে তাই তাদের জন্য বিনোদনের সময় খুব কম। এদিকটা চিন্তা করেই কৃষকদের নিয়ে সম্পুর্ন অন্যরকম একটি শিা সফরের আয়োজন করেছি। নতুন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তা কাজে লাগিয়ে কৃষকগণ যাতে দেশের কৃষিত্রেকে আরো সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারে এটি এর মুল ল্য। ব্যাতিক্রমী এ শিা সফরে উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এরিয়া ম্যানেজার আব্দুল আলিম, আবুল কালাম আজাদ, শাখা ব্যবস্থাপক আব্দুল আউয়াল, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান, দেলোয়ার হোসেন, সিনিয়র অফিসার মঞ্জুরুল করিম, প্রোগ্রাম অফিসার (কৃষি) সাকলাইন হোসেন, সহকারী টেকনিক্যাল অফিসার এস এম মোস্তাফিজুর রহমান, সাংবাদিক বাবুল আকতার প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads