ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা পরিষদ নির্বাচন : কলারোয়ায় ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ১:০৫ অপরাহ্ণ
উপজেলা পরিষদ নির্বাচন : কলারোয়ায় ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দমূখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৭জন প্রার্থী। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৭জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রবিবার সকাল থেকে দিনের শেষমুহুর্ত পর্যন্ত আ’লীগ, বিএনপি, জামায়াত, জাতীয়পার্টি, জাসদ সমর্থিত প্রার্থীরা তাদের প্রার্থীতার মনোনয়নপত্র জমা দেন। ইউএনও অফিসে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহম্মেদ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাবেক এমপি বিএম নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহবায়ক প্রাক্তন ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যা.বজলুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও.ওমর আলী, উপজেলা জাতীয়পার্টির সভাপতি মুনছুর আলী ও উপজেলা জাসদের সা.সম্পাদক সহিদুল ইসলাম। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, যুগিখালী ইউপির প্রাক্তন চেয়ারম্যান আ’লীগ নেতা ওজিয়ার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ১২নং যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ঈমান আলী শেখ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আ’লীগের প্রাক্তন আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনুর স্ত্রী মহিলা আ’লীগ নেত্রী মাগফুরা খানম রিনা চৌধুরী, দেয়াড়া ইউপি প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত আ’লীগ নেতা আনোয়ারুল ইসলামের স্ত্রী মহিলা আ’লীগ নেত্রী সেলিনা আনোয়ার ময়না, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বড়ভাবি প্রয়াত শহীদুল ইসলামের স্ত্রী প্রাক্তন পৌর কমিশনার মহিলাদল নেত্রী নিলুফা ইয়াসমিন শশি, প্রাক্তন ইউপি চেয়ারম্যান কৃষকদল সভাপতি আশরাফ হোসেনের স্ত্রী উপজেলা মহিলাদল সা.সম্পাদক রাশিদা খাতুন ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর একেএম কোরবান আলীর স্ত্রী মহিলা জামায়াতের দায়িত্বশীলা সেলিনা কোরবান। এদের মধ্যে জামায়াতের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ৩প্রার্থী বৃহষ্পতিবার তাদের মনোনয়নপত্র জমা দেন। দিনভর উপজেলা পরিষদ চত্বরে প্রার্থীদের কর্মীসমর্থকরা ভিড় করে, তাদের পদচারনায় ফের নির্বাচনী আমেজের মুখরিত ভাব দেখলো কলারোয়াবাসী। উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহম্মেদ জানান, আগামী ২৬ ফেব্রæয়ারী যাচাই-বাছাইয়ের পর ৬মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঠিক কতোজন প্রার্থী চূড়ান্ত ভাবে প্রতিদ্ব›িদ্বতা করবে তা নির্ধারিত হবে। উপজেলা নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। এদিকে কয়েকটি সূত্র জানায়, চেয়ারম্যান পদে জামায়াতের একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করবেন, সেক্ষেত্রে শহীদুল ইসলাম মুকুলের প্রতিদ্ব›িদ্বতায় থাকার সম্ভাবনা বেশি। আর বিএনপির সাথে জামায়াতের জোটবদ্ধ সমন্বয়ে নির্বাচনের সিদ্ধান্ত হলে জামায়াত চেয়ারম্যান প্রার্থী ও অপর দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপিকে দেয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছায়ের পরে ও প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনের আগে যেকোন দিন আ’লীগের অনুষ্ঠেয় সভায় সম্মিলিত ভাবে দলীয় সমর্থিত প্রার্থী নির্ধারণ করা হবে। এছাড়া অপর কয়েকটি সূত্র জানিয়েছে, ২/১জন প্রার্থী ছাড়া বাকীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সম্ভাবনা ক্ষীণ। সেকারণেই চূড়ান্ত প্রতিদ্ব›িদ্বতায় কারা থাকছেন সেটা দেখতে অপেক্ষা করতে হবে ৬মার্চ পর্যন্ত। আর আগামী ২৩মার্চ উপজেলার ভোটাররা ভোটপ্রদাণ করে তাদের জনপ্রতিনিধি নির্ধারণ করবেন।

Shamol Bangla Ads

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ আসরের ফাইনালে ঝিকরগাছা জাগরণী সংসদের সঙ্গী হলো গতবারের চ্যাম্পিয়ন সাতক্ষীরার এরিয়েন্স ক্লাব। রবিবার ২য় সেমিফাইনালে এরিয়েন্স ক্লাব ৭উইকেটে সাতক্ষীরার গণমূখী সংঘকে পরাজিত করে। কলারোয়া হাইস্কুল মাঠে টসে জিতে গণমূখী সংঘ প্রথমে ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রনি সর্বোচ্চ ৬২ রান ও আশিক ৩২ রান করেন। প্রতিপক্ষ এরিয়েন্স ক্লাবের বোলার জাহিদ ৩ ও রানা ২ উইকেট নেন। জবাবে গতবারের চ্যাম্পিয়ন এরিয়েন্স ক্লাব মাত্র ৩ উইকেট খুইয়ে ১৯ ওভারে জয়ের বন্দরে পৌছে যায়। এরিয়েন্সের পক্ষে স্বপন সর্বোচ্চ ৫২বলে ৯২ রান, লিটু ৪৬ ও হাফিজ ৩১রান করেন। গণমূখীর আশিক ২টি ও সাগরকে ১টি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হন বিজয়ী দলের স্বপন। খেলা পরিচালনা করেন মাস্টার বদরুজ্জামান বিপ্লব ও মাসউদ পারভেজ মিলন। স্কোরারের দায়িত্বে ছিলেন মাজেদ ও লিটন। মনোমুগ্ধকর ধারাভাষ্যে দর্শকদের মুখরিত করেন প্রভাষক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন। ম্যাচ রেফারি ছিলেন আ.রহিম বাবু। এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে এমআর ফাউন্ডেশন, উপজেলা ক্রীড়া সংস্থা ও পাবলিক ইন্সটিটিউটের আয়োজিত টুর্নামেন্টের এ খেলায় মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক উপস্থিতি লক্ষণীয় ছিল।

Need Ads
error: কপি হবে না!