ads

সোমবার , ১১ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরও ১৪শ’ অভিবাসী উদ্ধার

migrants_শ্যামলবাংলা ডেস্ক : ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সমুদ্র উপকূলে চারটি নৌযান থেকে আরও প্রায় এক হাজার ৪শ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ১১ মে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলীয় এলাকা থেকে ৬শ অভিবাসীকে উদ্ধারের পরদিনই সোমবার প্রায় ১ হাজার ৪শ অভিবাসীকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলে চারটি কাঠের নৌযান থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার অভিবাসীকে মালয়েশিয়া ও ৪শ জনকে ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকা থেকে উদ্ধার করা হয়।
কর্মকর্তারা বলছেন, উদ্ধার হওয়া অভিবাসীরা বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক।
মালয়েশিয়ার ল্যাঙ্কাভি দ্বীপের উপ পুলিশ প্রধান জামিল আহমেদ এএফপিকে জানান, তিনটি নৌযান থেকে মোট বাংলাদেশ ও মিয়ানমারের ১ হাজার ১৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
এর আগে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের অনুসন্ধান ও উদ্ধারকারী দলের প্রধান বুদিওয়ান এএফপিকে জানান, সোমবার ভোরে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা উপকূলে একটি নৌযান খুঁজে পায়, যাতে নারী ও শিশুসহ বাংলাদেশ ও মিয়ানমারের ৪০০ জন অভিবাসী ছিলেন।
এর আগে বুধবার ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের সমুদ্র উপকূলে একটি নৌযান থেকে প্রায় ৬০০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানান, উদ্ধার অভিবাসীরা বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads