কোটি কোটি টাকার সরকারী সম্পদ দুবৃত্তদের গলধকরণ
: রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে অস্থবির হয়ে পড়েছে বগুড়ার আইনশৃংখলা পরিস্থিতি। রাজনৈতিক ছুটাছুটিতে প্রশাসন ব্যস্ত থাকায় প্রশাসন আমলে নিতে পারছে না ধর্তব্য অপরাধ গুলি ফলে পেশাদার অপরাধিরা হয়ে পড়ছে বেপড়োয়া। যার ফলশ্র“তিতে সাধারন মানুষ হয়ে পড়েছে দুর্বৃত্তদের কাছে জিম্মি। বিগত কয়েক মাসের অমিমাংশিত শালিশ বিচার বা দেন-দরবারের মাঝে ঢুকে পড়ে সন্ত্রাসীরা, বনে বসেছে সমাজের বিচার পতি। হাট-বাজার,পূজা-পার্বন ও মেলার মত সরকারী রাজস্ব আয়ের খাত গুলি সরকারের হাতছাড়া হয়ে কোটি কোটি টাকা গচ্ছা খাচ্ছে সরকার আর এর সুযোগে কতিপয় অসাধু কর্মকর্তা অপরাধিদের সাথে আতাত করে পোয়াবরোতে বাগবাগ। এমনি এক পুকুর চুরির ঘটনায় হতবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে বগুড়ার ধুনট উপজেলাবাসি। যেখানে ১৮৬ কিলোমিটার জুরে ৫৫হাজার রাস্তার গাছ কেটে উজার করছে কথিত টেন্ডার ভোগীরা । এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে দেখা গেছে গোটা ধুনট উপজেলা জুরে চলছে বৃক্ষ হরিলুটের বিশাল মহড়া। বিশেষ সুত্রে জানা গেছে ধুনটে অবস্থিত আই আই আর ডি নামের একটি এনজিও সরকারের সাথে চুক্তি ভিত্তিক ৫৫-৫৬ হাজার গাছ ধুনটের প্রায় ২শ কিলোমিটার রাস্তায় রোপন করে। বিগত ১মাস পুর্বে এই বৃহদাংকের গাছ গুলি অজ্ঞাত ভাবে কে বা কাহারা টেন্ডারের মাধ্যমে বিক্রয় করেছে তার হদিস নেই ধুনট উপজেলা প্রশাসন সহ খোদ বনবিভাগের কাছেও। সম্প্রতি শাজাহানপুর উপজেলায় ডাক ছাড়াই প্রশাসনের সাথে গোপন আতাত করে অনুষ্ঠিত হয়ে গেল মোবাইল মেলা যে বার্ষিক মেলায় প্রতি বছর রাজস্ব আয় আসত অর্ধলক্ষ টাকারও অধিক। মেলার বিষয় নিয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমানের সাথে কথা বললে তিনি জানা উক্ত মেলার কোন টেন্ডার হয়নি এবং মেলা পুলিশ প্রশাসন দিয়ে বন্ধ করে দিয়েছি,এমন বা¯তব কথাকে উরে দিয়ে মেলা অনুষ্ঠিত হতে দেখা গেছে,যে মেলাকে কেন্দ্র করে চলছে জুয়ার আসর,আর জুয়ার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে ছুরিকাঘাতে আহত হয়ে মিজানুর রহমান নামের এক যুবক । বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কাছে সকল তথ্য গোপর রাখে সুবিধা ভোগীরা। এ বিষয়ে থানার ওসি মাহমুদুল আলম জানান, মেলা আয়োজনে আইন শৃংখলা রক্ষার বিষয়ে উপজেলা নির্বাহী অফিস থেকে প্রতিবেদন চাওয়া হলে দেশের বর্তমান প্রেক্ষাপট বিচার বিবেচনা করে নেতিবাচক প্রতিবেদন দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, মেলা অনুষ্ঠিত হওয়ার খবর পেয়েছি। তবে পুলিশের প্রতিবেদন পাওয়ার পর মেলার ইজারা এবং মেলার উপর নিশেধাজ্ঞা জারি করা হয়েছিল।




