ads

রবিবার , ১৬ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ

খবর টি পড়েছেন : ২৫৯
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ। একইসাথে ইউরোপ ও কানাডার বাজারে রপ্তানি বেড়েছে যথাক্রমে ২৩ দশমিক ৮৩ শতাংশ ও ২৩ দশমিক ৭৮ শতাংশ।

Shamol Bangla Ads

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যে জানা গেছে, সম্প্রতি সময়ে ওমিক্রনের সংক্রমণ বাড়লেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধরনের উল্লম্ফন হয়েছে। দীর্ঘদিন ধরে একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রসহ প্রধান বাজারের পাশাপাশি এ সময়ে অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি বেড়েছে উল্লেখযোগ্য হারে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত গত ছয় মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৪২৩ কোটি ১৬ লাখ ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ২৯০ কোটি ডলার অর্থাৎ এ সময়ে রপ্তানি প্রায় ৪৬ শতাংশ বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এ সময়ে ১২০০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একইসময়ের তুলনায় ২৩ দশমিক ৮৩ শতাংশ বেশি।

Shamol Bangla Ads

এ সময়ে কানাডায় ৬০ কোটি ২৮ লাখ ডলার মূল্যের পোশাক পণ্য রপ্তানি হয়েছে, যা বিগত অর্থবছরের একইসময়ের তুলনায় ২৩ দশমিক ৭৮ শতাংশ বেশি।
এদিকে চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্কসহ অন্যান্য অপ্রচলিত বাজারে ২৪ দশমিক ২৬ শতাংশ রপ্তানি বেড়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩… পরবর্তী সংবাদ ময়মনসিংহে বালুবাহী লরিচাপায় দুই নারী নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads