ads

মঙ্গলবার , ২২ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারীপাচার চক্রের মূলহোতা নদীসহ গ্রেপ্তার ৭ : মো. শহিদুল্লাহ

খবর টি পড়েছেন : ২০৫
নারীপাচার চক্রের মূলহোতা নদীসহ গ্রেপ্তার ৭ : মো. শহিদুল্লাহ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতা নদী আক্তার ইতিসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। ২২ জুন মঙ্গলবা সকালে রাজধানীর শ্যামলীর তেজগাঁও উপ কমিশনার (ডিসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওইসব কথা বলেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

Shamol Bangla Ads

তিনি বলেন, যশোর এবং নড়াইলে পৃথকভাবে অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম সদস্য নদী (২৮), মো. আল আমিন হোসেন (২৮), মো. সাইফুল ইসলাম (২৮), মো. আমিরুল ইসলাম (৩০), পলক মন্ডল (২৬), মো. তরিকুল ইসলাম (২৬) এবং বিনাশ সিকদারকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ। ওইসময় তাদের কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। নদীর সঙ্গে টিকটক হৃদয়সহ আরও অনেকের ঘনিষ্ঠতার তথ্য পাওয়া গেছে। তাদের সঙ্গে স্থানীয়ভাবে একজন ইউপি সদস্যও কাজ করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান উপ কমিশনার শহিদুল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একনেকে ১০ প্রকল্পের অনুমোদন : ব্যয় ৪১৬৬ কোটি পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৭৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads