ads

শনিবার , ৩১ জানুয়ারি ২০১৫ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাশকতা প্রতিরোধে প্রয়োজনে আরো কঠোর হবে বিজিবি : বিজিবি মহাপরিচালক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
জানুয়ারি ৩১, ২০১৫ ১:২৬ অপরাহ্ণ

(BGB 1)চুয়াডাঙ্গা প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র মহা-পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, নাশকতা প্রতিরোধে প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাবে বিজিবি। নিজের আগের বক্তব্যের প্রতি শক্ত অবস্থান নিয়ে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় কোন বিজিবি সদস্য হামলার শিকার হলে আত্মরক্ষার্থে অবশ্যই গুলি চালাবে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্তে বিজিবির নবনির্মিত ক্যাম্প উদ্বোধন শেষে এই মন্তব্য করেন বিজিবি ডিজি।

Shamol Bangla Ads

বিজিবি মহা-পরিচালক আরো বলেন, সীমান্ত প্রহরাসহ বিজিবি ৫টি মৌলিক কাজ করে থাকে। এছাড়াও সরকারের নিদের্শে দেশের স্বার্থে যে কোন গুরুত্বপূর্ণ কাজ করতে প্রস্তুত আছে বিজিবি। নবনির্মিত ক্যাম্প উদ্বোধনের সময় বিজিবির মহা-পরিচালকের সাথে ছিলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার শহিদুল ইসলাম, কুষ্টিয়া সেক্টর কমান্ডার জাভেদ ইকবাল, ৪৭ বিজিবির পরিচালক আবুল কালাম আজাদ ও চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেঃ কর্নেল এসএম মনিরুজ্জামান।

ক্যাম্প উদ্বোধন শেষে ক্যাম্প চত্বরে কয়েকটি আমের চারা রোপন করেন মহা-পরিচালক আজিজ আহমেদ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads