ময়মনসিংহ প্রতিনিধি : ঢাকাসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দ্বিতীয়বার পরীক্ষায় সুযোগের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এইচএসসি উর্ত্তীর্ণ শিক্ষার্থীরা।
শনিবার শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে আয়োজিত মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ সাদ নূর অপি, শিক্ষার্থী আশজাদুন বোরহান তাহসিন, জাকিয়া ইসলাম পূর্ণিমা প্রমুখ।

গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘোষণার প্রতিবাদে
ময়মনসিংহে সিপিবি-বাসদের মানববন্ধন
গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘোষণার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বালাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শনিবার শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিল¬াত, মহিলা পরিষদের সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, সাজেদা বেগম, মনিলা বেগম, আব্দুর রব মোশাররফ প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে বর্ধিত মূল্য ঘোষণা প্রত্যাহারের দাবী জানান।।

ময়মনসিংহ স্বর্নশিল্পী শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
স্বর্নশিল্পী শ্রমিকলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচুড়া চত্তরে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ স্বর্নশিল্পী শ্রমিকলীগ এর সভাপতি শ্রী শংকর দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আধ্যক্ষ মতিউর রহমান।
সম্মেলন উদ্ধোধন করেন জেলা শ্রমিকলীগ ময়মনসিংহ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পুলক রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মজিবর রহমান খান মিল্কী, শহর আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম তারা, ঢাকা বিভাগ শ্রমিকলীগ সভাপতি নুরুল ইসলাম, বাংলাদেশ স্বর্নশিল্পী শ্রমিকলীগ সভাপতি হাজী মো: হানিফ, ঢাকা বিভাগ শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক আলতাপ হোসেন, বাংলাদেশ স্বর্নশিল্পী শ্রমিকলীগ মহাসচিব তারাপদ নন্দী, মো: আফতাব উদ্দিন, অসিত রঞ্জন দত্ত বাবন, নজরুল ইসলাম, পুলক সেন গুপ্ত, জেসমিন আক্তার, শ্যামল সরকার, পবিত্র রঞ্জন রায় প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ স্বর্নশিল্পী কর্মচারী শ্রমিকলীগ এর সাধারন সম্পাদক বাবুল সিকদার। এসময় আওয়ামীলীগ নেতা হোসাইন জাহাঙ্গীর বাবু, জনতা ব্যাংক লি: সিবিএ এর সভাপতি প্রদীপ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলন ও কর্মী সমাবেশ আগামী ৩ বছরের জন্য শংকর দত্ত সভাপতি, গোপাল ধর কার্যকরী সভাপতি, বাবুল শিকদার সাধারন সম্পাদক ও সঞ্জিত কর্মকার পলাশকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।




