ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্যামা পাগলা টেলিফিল্মের মোড়ক উন্মোচন

খবর টি পড়েছেন : ২৬৩
শ্যামা পাগলা টেলিফিল্মের মোড়ক উন্মোচন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Daulatpur Teli Filme 17.10.14সাইদুল আনাম : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা রুমি মিউজিক্যাল স্টুডিও এন্ড মিডিয়া সেন্টারের প্রযোজনা, পরিবেশনা ও পরিচালনায় শ্যামা পাগলা টেলিফিল্মের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টার সময় দৌলতপুর প্রেসক্লাবে এ মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শ্যামা পাগলা টেলিফ্লিমের মোড়ক উন্মোচন করেন দৌলতপুর প্রেসক্লাবের আহবায়ক ও বিজয় টিভি, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক খন্দকার আবুল কালাম আজাদ। টেলিফিল্মটির পরিচালক ও অভিনয়ে জালাল উদ্দিন রুমি। কাহিনী সংলাপ, নির্দেশনায় ও অভিনয়ে নাজমুস সাদাতখাঁন (সজীব)। অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন, প্রবীণ শিক্ষক শ্রী অর্জ্জুন কুমার, কামাল মল্লিক, ডাঃ আজিজুল হক, বিন্দা, সাইদুল, হাসান, রাজ্জাক, মাসুদ, আলিরাজ, হিরা, শাহিন, টুটুল,নুপুর,রোজি, লাবনী, হলিমা,মনি,সুজন,পাপ্পু, সুধা,সুমা, ইমন, অনিম,জয়, রুমন, অজিৎ, শহীদুল, নাসিম, চঞ্চল ও মিন্টু প্রমুখ।

Shamol Bangla Ads

এসময় উপস্থিত ছিলেন, এটিএন নিউজ ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শরীফুল ইসলাম, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আহামেদ রাজু, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক সাইদুল আনাম, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক এস আর সেলিম. দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক মাহফুজুল আলম, আজকালের খবর পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর আলম।
নেশা কে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি এই শ্লোগান কে সামনে রেখে ২ ঘন্টা ৮ মিনিটের এই টেলিফিল্মে গ্রামের একটি সহজ সরল মাতৃহারা বাবার স্নেহে গড়ে ওঠা মেধাবী ছাত্র সজীব ভাল রেজাল্ট করে গ্রাম ছেড়ে শহরে উচ্চ শিক্ষার জন্য বিশ্ব বিদ্যালয়ে লেখা পড়া শুরু করে। সেখানে ও সে প্রথম সেমিস্টারে ভাল রেজাল্ট করে সবাই কে চমক লাগিয়ে দেয়। পরবর্তীতে মোবাইলে একটি মেয়ের প্রেমের ফাঁদে পড়ে ও প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে এইডস রোগে আক্রান্ত হয়ে মেধাবী ছাত্র সজীবের অকাল মৃত্যু হয়। এক মাত্র ছেলে সজীব কে হারিয়ে বাবা শ্যামল পাগল হয়ে যান। এর পর এলাকার মানুষ তাকে শ্যামা পাগলা নামে ডাকে। উল্লেখ্য দৌলতপুরে এই প্রথম একটি টেলিফিল্ম নির্মান করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মন্ত্রীসভায় রদবদলের সম্ভানায় হাসানাতকে মন্ত্রী হিসেবে দেখতে চায়… পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গায় অস্ত্র গুলি ও মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার