ads

সোমবার , ৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার

খবর টি পড়েছেন : ২০৫
চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের আকাশে ৬ মে সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। মুসলিম উম্মাহর সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে আগামীকাল ৭ মে মঙ্গলবার। ফলে ১ জুন শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চাঁদপুরসহ বিভিন্ন জেলা অ‌ফি‌সের উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানিয়েছেন।
সোমবার রাতেই (এশার নামাজের পর) তারাবি নামাজ শুরু হবে। রোজা রাখতে শেষ রাতে সেহরি খাবেন মুসলমানরা। ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় ভোর রাত ৩টা ৫২ মিনিট। মঙ্গলবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ৩৪ মিনিট।
এদিকে রবিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সোমবার থেকে রমজান শুরু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এসএসসি ও সমমানে পাস ৮২.২০%, জিপিএ-৫ ১ লাখ… পরবর্তী সংবাদ ২০ দল ছাড়ার ঘোষণা পার্থের