ময়মনসিংহ প্রতিনিধি : আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিবসকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন জেলায় নভো নরডিস্ক এর উদ্যোগে ডায়াবেটিস সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়। অন্যান্য জেলার মত ময়মনসিংহেও দিবসটি সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে ডায়াবেটিস দিবসকে ঘিরে অধিক ডাক্তারদের উপস্থিতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের এন্ড্রোকাইনোলোজি বিভাগের প্রধান প্রফেসর নজরুল ইসলাম সিদ্দিকী। তিনি ডায়াবেটিস নিয়ন্ত্রনের পদ্ধতি ও উপস্থিত ডাক্তারদের সামনে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি সর্ম্পকে আলোচনা করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মতিউর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাক্তার ফাসিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নভো নরডিস্ক ফার্মা প্রাইভেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মি. এ রাজন কুমার ও নভো নরডিস্কে উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ। সেমিনার শেষে একটি বড় র্যালী অনুষ্ঠিত হয়, র্যালিটি প্রিন্সিপাল এর কার্যালয় থেকে শুরু হয়ে পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।




