এম.আবদুল্লাহ আনসারী,পেকুয়া: পেকুয়ায় স্ত্রীর দায়ের করা নির্যাতন মামলায় আটক হয়ে স্বামী জেলে গেছে। জানাযায়, উপজেলার মগনামা কাকপাড়ার মরহুম জিল্লুল করিম চৌধুরীরর ছেলে ছরওয়ার আলমের বিরুদ্ধে তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় ছরওয়ারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যূ হলে ২৯সেপ্টম্বর দিবাগত রাত ২টার দিকে পেকুয়া থানার সেকেন্ড অফিসার আনোয়ারুল্লাহ পেকুয়া বাজার থেকে ছরওয়ারকে আটক করেন। ছরওয়ারের বিরুদ্ধে তার সৎ ভাই আবদুল মজিদকে অপহরণ করে চাদাদাবীর অভিযোগে আরো একটি মামলার ওয়ারেন্ট রয়েছে বলেও জানাগেছে। পেকুয়ার থানার এস.আই.আনোয়ারুল্লাহ বলেন, নারী নির্যাতন মামলার ওয়ারেন্টে পলাতক আসামী ছরওয়ারকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রশাসনিক বাধা আটকাতে পারেনি অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ে
পেকুয়ায় ভেঙ্গে দেয়ার ৮দিন পর গোপনে বাল্য বিয়ে!
পেকুয়ায় প্রশাসনের ভেঙ্গে দেয়ার ৮দিন পর গোপনে বাল্য বিয়ের পিড়িতে বসে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে নববধূর সাজে শশুরালয়ে যেতে হয়েছে। ৮দিন আগে বাল্য বিয়ের আয়োজন করতে গিয়ে পত্র পত্রিকায় সংবাদ পরিবেশনে প্রশাসনের নজরদারিতে ভন্ডুল হয়ে যায় এ বাল্য বিয়ে। কনের পিতা ও বরের পিতা উভয় পক্ষ বাল্য বিবাহ না করার জন্য পেকুয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মুছ লেখা দিয়েছিল। নিজেদের দেয়া মুচলেখা অমান্য করে বাল্য বিবাহ আইনকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে ২৮সেপ্টেম্বর রাতে অতিগোপনে প্রবাসী ফয়সাল আকদ সেরে নববধূ বানিয়ে ঘরে নিয়ে গেছে অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী সাদিয়া সোলতানাকে(১৪)। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পেকুয়া বাজারস্থ শিশু নিকেতন আবাসিক এলাকার আকতার আহমদের স্কুল পড়–য়া মেয়ে এবং কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী সাদিয়া সোলতানাকে(১৪) একই ইউনিয়নের নইুন্নামুন্ন্যা এলাকার ফজল করিমের পুত্র প্রবাসী ফয়সালের সাথে বিয়ে দেওয়ার জন্য সব আয়োজন শেষে ২১ সেপ্টেম্বর বিয়ের দিন ঠিক করে উভয় পক্ষের লোকজন। যাবতীয় আয়োজন শেষে ২১ সেপ্টেম্বর বিয়ের দিন বাল্য বিয়ের খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন বিয়ের অনুষ্ঠানে গ্রাম পুলিশ পাঠানোর নির্দেশ দেন স্থানীয় ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহকে। গ্রাম পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করার জন্য নির্দেশ দেয়। পরে কনে এবং বরের অভিভাবকদেরকে মহিলা অধিদপ্তরে নিয়ে আসা হলে পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মাধ্যমে মেয়ের পিতা আকতার আহমদ ও বরের পিতা ফজল করিম মুছলেখা দিয়ে ছাড়া পায়।

বাল্য বিয়ে ও শিশু নির্যাতন বন্ধ কর…..
পেকুয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
বাল্য বিয়ে ও শিশু নির্যাতন বন্ধ কর” শ্লোগানকে প্রতিপদ্য বিষয় করে পেকুয়ায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। ৩০সেপ্টেম্বর পেকুয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলার সড়কে ব্যানার নিয়ে র্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্টিত হয়। পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মীর শওকত হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একলাবের পেকুয়া উপজেলা ম্যানেজার জাহেদুল আলম, পেকুয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি মোহাম্মদ জিয়া উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন,এলাকায় বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধের জন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয় এবং কোন শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে স্থানীয় প্রশাসনকে অবগতি করার জন্য অনুরোধ করা হয়। তারা আরো বলেন, ওই শিশু নির্যাতন এর বিরুদ্দে প্রতিরোধ গড়ে তোলার জন্য স্থানীয় প্রশাসন মুখ্য ভূমিকা পালন করছে।









