ads

বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০১৪ | ৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৬, ২০১৪ ৭:০৫ অপরাহ্ণ
সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে এক অজ্ঞাত নারী (৪৫) নিহত হয়েছে। ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। ৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার বোনার থেকে ছেড়ে আসা লোকাল ৪৯২ নং ট্রেন সান্তাহার রেল জংশন ষ্টেশনে পৌছার সময় মাল গুদামের নিকট এ ঘটনা ঘটে। তার পড়নে হলুদ ও টিয়া রংয়ের শাড়ী ছিল। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে।

Shamol Bangla Ads

আদমদীঘিতে স্কুল ছাত্রী অপহরন মামলায় ঢাকা থেকে পিতা পুত্র গ্রেফতার

বগুড়ার আদমদীঘির সাওইল উচ্চ বিদ্যালয়ের রিতু আখতার বর্না (১৫) নামের ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী অপহরন মামলায় আদমদীঘি থানা পুলিশ গত বুধবার রাতে ঢাকার মিরপুরে একটি বাসা থেকে পিতা পুত্রকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আদমদীঘির সান্দিড়া কুলিপাড়ার দুলাল হোসেন (৪৫) ও তার ছেলে হাফিজুুর রহমান (২৪) কে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে মামলার তদন্তকারি এস.আই মনিরুল ইসলাম জানান।
উল্লেখ্য ঃ আদমদীঘির সাওইল কাঞ্চনপাড়ার দেলোয়ার হোসেনর মেয়ে স্কুল ছাত্রী রিতু আখতার বর্নাকে গত ২৯ জুলাই পবিত্র ঈদের দিন দুপুরে বাড়ী থেকে বের হয়ে বেড়ানোর সময় জোড়পূর্বক অপহরন করা হয়। এ ব্যাপারে ভিকটিমের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় নওগাঁর রানীনগর উপজেলার বিশিয়া গ্রামের বিপ্লব, তার বাবা আব্দুল জোব্বার, মা শামছুন্নাহার সহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামী করে একটি অপহরন মামলা দায়ের করেন। এদিকে ভিকটিম রিতু আখতার বর্নাকে অপহরনের পর মুল আসামী বিপ্লব ঢাকার মিরপুর এলাকায় তার ফুপা দুলাল হোসেনের বাসায় অবস্থান নেয়। এ খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে পিতা পুত্রকে গ্রেফতার করলেও অপহরনকারীরা পালিয়ে যায়।

Shamol Bangla Ads

আদমদীঘিতে মা ও শিশু স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকালে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে পরিবার পরিকল্পনা মা শিশু স্বাস্থ্য ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক এ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মনজুর আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার রুহুল আমিন। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তোফায়েল আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ আলী ভুইয়া প্রমূখ।

ভোটার বিহীন এ সরকার দেশের গনতন্ত্রকে ধ্বংস করছে
–সাবেক এমপি-খোকা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা বলেছেন বর্তমার ভোটার বিহীন এ সরকার দেশের গনতন্ত্রকে ধ্বংস করছে। একদলীয় শাসন কায়েম করে মানুষের উপড় অন্যায় অত্যাচার অব্যাহত রেখেছে। নিত্যদিনের অপহরন হত্যা গুমের কারনে দেশের মানুষের আজ কোন নিরাপত্তা নেই। গনতন্ত্রকে ফিরে আনতে বেগম খালেদা জিয়ার বিকল্প নেই তাই আগামীতে সরকার পতনের অন্দোলনে সকল নেতা কর্মিদের ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচী সফল করতে হবে। তিনি গত বুধবার বিকেলে আদমদীঘির ছাতিয়ানগ্রাম বিএনপি আয়োজিত এক কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিএনপি নেতা তোছাদ্দেক হোসেন মাষ্টারের সভাপতিত্বে সভায় আরও বক্ত্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুত্তাকিম তালুকদার, সম্পাদক বুলবুল ফারুক, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুবদল সভাপতি মাহফুজুল হক টিকন, আকতারুজ্জামান মিঠু, মামুনুর রশিদ, রোমান প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads