ads

রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বে কমেছে করোনা সংক্রমণ ও প্রাণহানি

খবর টি পড়েছেন : ৩৭০
বিশ্বে কমেছে করোনা সংক্রমণ ও প্রাণহানি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসাথে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। ২৯ জানুয়ারি রবিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৩ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৫৮ হাজার ৪১৯ জনে।

Shamol Bangla Ads

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২৫০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ২৬ হাজার। এতে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৪৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো।এরপরই রয়েছে রাশিয়া, হংকং, দক্ষিণ কোরিয়া ও ব্রাজিল।

Shamol Bangla Ads

এদিকে গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৮২ জন ও মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৪ লাখ ১৯ হাজার ৬৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬৭ হাজার ৩৮৮ জনের প্রাণ গেছে।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩৫ জন এবং মারা গেছেন ১৮ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৪১ লাখ ১১ হাজার ৭৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৩২ হাজার ২৫৪ জনের প্রাণ গেছে। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩৬৭ জন ও মৃত্যু হয়েছে ২৯ জনের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক পরবর্তী সংবাদ পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১