ads

বুধবার , ৫ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কামারুজ্জামানের রায়ের প্রতিবাদে হরতালে প্রভাব নেই শেরপুরে : শিবিরের ফের ঝটিকা মিছিল, সিএনজি ভাংচুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৫, ২০১৪ ৩:৩৬ অপরাহ্ণ

sherpur Map Wস্টাফ রিপোর্টার : জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে সারাদেশে জামায়াতের ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি তার নিজ এলাকা শেরপুরে। ৫ নভেম্বর বুধবার সকাল থেকেই শহরের দোকান-পাট খোলা ছিল। ব্যাংক- বীমায় লেনদেনসহ অফিস-আদালতে উপস্থিতি ছিল স্বাভাবিক। দূরপাল্লার যান চলাচল ব্যতীত জেলা সদরের সাথে ৫ উপজেলা সদরসহ অভ্যন্তরিণ সকল রোডে যথারীতি যান-বাহন চলাচল করেছে। হরতালের সমর্থনে আগের মত এবারও শহরে কোন পিকেটিং হয়নি।

Shamol Bangla Ads

তবে হঠাৎ করেই ভোর ৬ টার দিকে জেলা শহরে ইসলামী ছাত্র শিবির ফের ঝটিকা মিছিল করেছে। ওইসময় তারা শহরের সত্যবতী সিনেমা হলের সামনে বেশ কয়েকটি টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং শহরের থানা মোড় এলাকায় ৪টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই শিবির কর্মীরা গা ঢাকা দেয়। এরপর থেকেই হরতালে নাশকতা ঠেকাতে বেড়ে যায় পুলিশ ও র‌্যাবের তৎপরতা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে অনুসন্ধান সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জামায়াত আমীর মতিউর রহমান নিজামীর রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে গত শনিবার সন্ধ্যার পরও শহরের খরমপুর এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল করে সটকে পড়ে শিবির কর্মীরা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads