ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাটোরে স্কুলছাত্রকে প্রকাশ্যে হত্যার দায়ে যুবকের ফাঁসি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৭, ২০১৪ ৬:০১ অপরাহ্ণ
নাটোরে স্কুলছাত্রকে প্রকাশ্যে হত্যার দায়ে যুবকের ফাঁসি

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার সাঐল বুদার বাজারে এক স্কুলছাত্রকে প্রকাশ্যে হত্যার দায়ে সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এক যুবকের ফাঁসি আদেশ দিয়েছে। ঘটনার পর থেকেই ওই যুবক কারাগারে রয়েছে।
মামলার বাদী নিহত স্কুল ছাত্রের পিতা মইনুল ইসলাম ও আদালত সূত্রে জানা গেছে, পূর্বের একটি গ্রাম্য শালিস বৈঠকের জের ধরে একই গ্রামের জাহেদ ফকিরের ছেলে আব্দুল মজিদের (২৩) সাথে তাদের বিরোধ চলে আসছিল। ২০০৬ সালের ৪ঠা জুল্ইা দুপুর সাড়ে ১২টার সময় তার নবম শ্রেণী পড়–য়া ছেলে আসিফ (১৫) বাড়ির পাশের সাঐল বুদার বাজারে চা পান করতে যায়। এ সময় তাদের প্রতিবেশী আব্দুল মজিদ বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে ঐ চায়ের ষ্টলে গিয়ে একই বেঞ্চে বসে। কিছু সময় পরে প্রকাশ্যে ধারালো ক্ষুর দিয়ে আসিফের গলা কেটে তাকে ঘটনাস্থলেই হত্যা করে আব্দুল মজিদ। প্রকাশ্য হত্যাকান্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাজারের লোকজন মজিদকে ক্ষুরসহ আটক করে পুলিশে খবর দেয়। পরে আসিফের পিতা মইনুল ইসলাম সিংড়া থানায় আব্দুল মজিদ ও তার আরো দুই ভাইয়ের নামে হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকতা সিংড়া থানার তৎকালিন ওসি আব্দুল মতিন ঘটনা তদন্ত করে আব্দুল মজিদকে এই মামলার একমাত্র আসামী বলে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে দীর্ঘ শুনানীতে অভিযুক্ত আব্দুল মজিদ নিজে একা এই হত্যাকান্ড সংঘটিত করে মর্মে আদালতে সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আদালতের বিচারক নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম সোমবার তাকে ফাঁসির আদেশ দিয়েছেন। রায় ঘোষনার সময় আব্দুল মজিদ আদালতে উপস্থিত ছিলেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে রায় কার্যকরের দাবী জানিয়েছেন মামলার বাদী মোঃ মইনুল ইসলাম। অপরদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন ফাঁসির দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদের ছোট ভাই আল মামুন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!