কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালী শ্রী গুরু সংঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির। দি ফ্রেড হলোস্ ফাউন্ডেশনের সহযোগিতায় ও কাউখালী শ্রী গুরু সংঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে পরিচালনায় এই চক্ষু চিকিৎসা শিবিরে স্থানীয় দরিদ্র, দুস্থ ও সহায়, সম্বলহীন নয়শতাধিক মানুষের চোখের চিকিৎসাসেবা দেওয়া হয়। চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এই চক্ষু চিকিৎসা শিবিরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।এর মধ্যে চক্ষুশিবিরে ১৫০জন রোগীদের আসা-যাওয়া, থাকা-খাওয়া, অপারেশন, ওষুধ, লেন্স ও চশমা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করবে ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর,আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার দেলোয়ার হোসেন, শ্রী গুরু সংঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে সাধারন সম্পাদক রনজ্ঞয় দত্ত, কোষাধ্যক্ষ বিপুল ষোষ প্রমূখ।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




