ads

বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফুসফুস ক্যান্সারের লক্ষণ যেগুলো

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩১, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ

ক্যান্সারের নাম শুনলেই মানুষ মনে করেন, এটি এমন একটি মারাত্মক রোগ, যাতে আক্রান্ত হলে মৃত্যু নিশ্চিত। তবে আশার কথা হচ্ছে, ৭০-এর দশকের পর থেকে ক্যান্সারে আক্রান্তদের বেঁচে থাকার হার ৩ গুণ বেড়েছে। আর এসব কিছু সম্ভব হয়েছে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা করানোর কারণে। বেশির ভাগ ক্যান্সারই চিকিৎসাযোগ্য এবং যেসব রোগীরা খুব মারাত্মক পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে চিকিৎসা করান, তারা এতে ভালো ফলও পান। তবে সমস্যা হচ্ছে, অনেক সময় আমরা ছোটখাটো উপসর্গ দেখলে চিকিৎসকের কাছে যেতে চাই না বা সেগুলোকে গুরুত্ব দিই না। এসব উপসর্গ আসলে প্রাথমিক অবস্থায় ক্যান্সারের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আর সে জন্য আজ জানাব ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো। চলুন, জেনে নেওয়া যাক—

Shamol Bangla Ads

ফুসফুসের ক্যান্সার এমন একটি মারাত্মক রোগ, যা ধীরে ধীরে শরীরেরকে ভেতর থেকে দুর্বল করে দেয়। যখন এর লক্ষণগুলো দেখা দিতে শুরু করে, তখন এটি প্রায়ই তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এই পর্যায়ে শরীর কিছু বিশেষ সংকেত দেয়, যা উপেক্ষা করা কঠিন হতে পারে।

টানা কাশি ও রক্ত আসা :
যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে এবং তার সঙ্গে রক্ত বের হয়, তবে এটি ফুসফুসের ক্যান্সারের শেষ পর্যায়ের গুরুতর লক্ষণ হতে পারে। এটি ফুসফুসের ভেতরের স্তরের ক্ষতির ফল।

Shamol Bangla Ads

অবিরাম ক্লান্তি ও দুর্বলতা :
ক্যান্সার যখন শরীরে ছড়াতে শুরু করে, তখন শরীরের শক্তি দ্রুত কমতে থাকে। এমন পরিস্থিতিতে, রোগী কিছু না করেও ক্লান্ত বোধ করেন এবং শরীরে দুর্বলতা বাড়ে।

শ্বাস নিতে অসুবিধা :
ছোট কাজ করার সময়ও যদি বার বার হাঁপিয়ে যান, সিঁড়ি ভাঙতে অসুবিধা হয় বা বুকে চাপ অনুভব হয়, তবে এটি ফুসফুসের ক্যান্সারের ক্রমবর্ধমান প্রভাব হতে পারে।

দ্রুত ওজন হ্রাস পাওয়া :
কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়াই যদি ওজন দ্রুত কমতে থাকে, তবে এটি শরীরের ভেতরে কোনো বড় রোগের ইঙ্গিত হতে পারে। ফুসফুসের ক্যান্সারের শেষ পর্যায়ে এটি একটি সাধারণ লক্ষণ।

হাড়ে ব্যথা ও ফোলাভাব :
ক্যান্সার যখন শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন হাড়ে ব্যথা শুরু হয়। এটি ফুসফুসের ক্যান্সারের মেটাস্ট্যাটিক পর্যায়ের লক্ষণ হতে পারে।

কণ্ঠস্বর বসে যাওয়া :
আপনার কণ্ঠস্বর যদি হঠাৎ বসে যায় বা ক্রমাগত পরিবর্তিত হতে থাকে, তবে এটি ইঙ্গিত হতে পারে যে ক্যান্সার ভোকাল কর্ড বা তার কাছাকাছি অংশে প্রভাব ফেলেছে।

এসব লক্ষণ দেখা দিলে যতদ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং যথার্থ চিকিৎসা নেওয়া উচিত।

Need Ads
error: কপি হবে না!