ads

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহ শহরে ফেরি করে ফেনসিডিল বিক্রির সময় মাদক ব্যবসায়ীকে আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৬, ২০১৪ ৭:৪৯ অপরাহ্ণ
ঝিনাইদহ শহরে ফেরি করে ফেনসিডিল বিক্রির সময় মাদক ব্যবসায়ীকে আটক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ফেরি করে ফেনসিডিল বিক্রি করার সময় নূর হোসেন (৩৫) নামে এক ভ্রাম্যমাণ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার বিকালে শহরের মাওলানা সড়কে ২নং পানির ট্যাংকির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ভ্যান থেকে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক নূর হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রামের আব্দুল জব্বারের ছেলে। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার থেকে পাইকারি মূল্যে ফেনসিডিল কিনে এনে তিনি ঝিনাইদহ শহরে বিক্রি করতেন।

Shamol Bangla Ads

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, বিকালে র‌্যাবের একটি টহল দলের সন্দেহ হলে নূর হোসেনের গতিরোধ করে তারা। এসময় তার ভাংড়ি মালামালের মধ্য থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নূর হোসেন এ ফেনসিডিল অভিনব কায়দায় শহরে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছে। প্রথম দর্শনে মনে হবে না এ ভাংড়ি মালামালের মধ্যে ফেনসিডিল আছে। ভ্যানের ওপর সাজানো ভাঙাচোরা মালামাল। তার মধ্যে অভিনব কায়দায় সাজানো ছিল ফেনসিডিল। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করেছে।

কালীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন
সাজু সভাপতি ও সিদ্দিক সম্পাদক নির্বাচিত

Shamol Bangla Ads

ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির গঠন করা হয়েছে। এতে দৈনিক লোকসমাজ প্রতিনিধি এম. শাহজাহান আলী সাজু সভাপতি ও ভোরের ডাক প্রতিনিধি এনামুল হক সিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া দৈনিক অনির্বাণ প্রতিনিধি সোলায়মান হোসাইন সহ-সভাপতি, নবচিত্র/বাংলার চোখ প্রতিনিধি এস.এম. মিজানুর রহমান সহ সাধারণ সম্পাদক, সাপ্তাহিক সোনার বাংলা প্রতিনিধি ইকবাল হুসাইন অফিস সম্পাদক এবং নয়াদিগন্ত প্রতিনিধি গোলাম রসুল ও সংবাদ প্রতিনিধি সাবজাল হোসেন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল কালীগঞ্জ শহরের নিমতলা ষ্ট্যা-ে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সভায় উপস্থিত সদস্যগণ সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করেন। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, মাইটিভি ও দৈনিক বর্তমান প্রতিনিধি আনিসুর রহমান মিঠু মালিথা, সিনিয়র সাংবাদিক এম. শাহজাহান আলী সাজু, গোলাম রসুল, সাবজাল হোসেন, সোলায়মান হোসাইন, ইকবাল হুসাইন, আরিফুল ইসলাম টিটো ও এস এম মিজানুর রহমান। সভায় দীর্ঘদিন ক্লাবের কার্যক্রমে অনুপস্থিত থাকায় ডেসটিনি প্রতিনিধি হাসান জাকিরকে ক্লাবের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একই সাথে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও নিস্ক্রিয় সদস্যদের উপদেষ্টা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Need Ads
error: কপি হবে না!