ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে ৫০ শয্যা সরকারী হাসপাতালে ২০ জন ডাক্তার অনুপস্থিত : রোগীদের দুর্ভোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১১, ২০১৪ ৯:৪৮ অপরাহ্ণ

DSCF0891মনির হোসেন বাবুল,রামগঞ্জ (লক্ষ্মীপুর) : দুর্গা পূজা ও ঈদ-উল আজাহার ছুটি শেষে হলেও রামগঞ্জ ৫০ শয্যা সরকারী হাসপাতালের প্রধান ডাক্তার মোঃ মোজাম্মেল হকসহ ২১জন ডাক্তারের মধ্যে ২০জন ডাক্তার গতকাল শুক্রবার পযর্ন্ত অনুপস্থিত থাকায় হাসাপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। গত বুধবার ৮অক্টোবর ছুটি শেষে হাসপাতাল খোলা হলেও গতকাল শুক্রবার পর্যন্ত মাত্র জরুরী বিভাগে নাসির হোসেন সাগর নামের একজন ডাক্তার উপস্থিত থাকলেও অন্য ডাক্তাররা কাজে যোগ দেননি।। হাসপাতালে ডাক্তারদের কক্ষে দরজার তালা ঝুলতে দেখা গেছে। ফলে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা শত শত রোগী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । অসচ্ছল অনেক রোগী চিকিৎসা সেবা না পেয়ে বাড়িতে ফিরে গেছে। এ ছাড়া নিরুপায় হয়ে অনেক রোগী স্থানীয় ক্লিনিক গুলোতে দালালদের শিকার হয়ে চিকিৎসা সেবা নিতে গিয়ে ডাক্তার ফি,পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধপথ্য ক্রয় করে মোটা অংকের টাকা খোয়াতে হয়েছে। এ ছাড়া ও জানা গেছে রামগঞ্জ সরকারী হাসপাতালের ডাঃ নাজমুল হক,ডাঃ মোস্তক আহম্মদ, ডাঃ গুনময় পোদ্দারসহ নতুন ও পুরাতন কয়েকজন ডাক্তার বাড়তি কামায়ের লোভে রামগঞ্জ শহরস্থ ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা প্রাইভেট ক্লিনিক গুলোতে রোগী দেখেন। ওই সব ক্লিনিক গুলোর সাইন বোডে ও ডাক্তারের নামের তালিকা রামগঞ্জ সরকারী হাসপাতালের কয়েকজন ডাক্তাররের নাম পদবী দেখা যায় । সূত্রে জানায় রামগঞ্জ সরকারী হাসপাতালের বেশীর ভাগ ডাক্তারই রোগীদেরকে কৌশলে প্রাইভেট হাসপাতালে দালালদের মাধ্যমে পাঠিয়ে উপরি অর্থ কামাই করতে ব্যস্ত থাকেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!